ডিপফেক: প্রযুক্তির সহজলভ্যতায় বাড়ছে অনলাইন হুমকি

মনে করুন, কোনো এক সকালে কোনো বন্ধুর ফোনে ঘুম ভাঙল আপনার। চিন্তিত সে বন্ধু বলছে, আপনার কিছু অন্তরঙ্গ ভিডিও নাকি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সাথে সাথে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ঢুকে দেখলেন, আপনার ছবি ব্যবহার করে কেউ ভিডিও তৈরি করে ছড়িয়ে দিয়েছে। আপনি দ্রুত এর বিরুদ্ধে রিপোর্ট করলেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, বিভ্রান্ত হয়েছেন পরিচিতরা, আর অপরিচিতদের কাছে আপনি হয়েছেন হেনস্থার শিকার।

ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনা ঘটছে। বিশেষ করে মেয়েদের ছবি ব্যবহার করে নানা ধরনের পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে ছেড়ে দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। বিখ্যাত ব্যক্তি বা রাজনীতিবিদের ছবি, ভিডিও এমনকি অডিও ব্যবহার করেও নানা ধরনের এআই ডিপফেক কনটেন্ট তৈরি করে মানুষকে নানাভাবে প্রতারণা করা হচ্ছে প্রতিনিয়ত। আর এ ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান বা সচেতনতা না থাকার ফলে এইসব কনটেন্টকে সত্য মনে করে শেয়ার করছে সাধারণ মানুষ।

পেশা কিংবা ব্যক্তিজীবন, সব ক্ষেত্রেই এআই এখন আশ্রয় হয়ে উঠেছে মানুষের। এর সহজলভ্যতা যেমন একে ব্যবহারযোগ্য করে তুলেছে, তেমনই মানুষের তথ্যের সুরক্ষাকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে! না বুঝে সামাজিক মাধ্যমে শেয়ার করা ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, অডিও- সবকিছুই জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। অসৎ উদ্দেশ্যে বা কারও ক্ষতি করার জন্য এসব তথ্য ব্যবহার করে আপনার অজান্তেই যেকোনো সময় ডিপফেক ভিডিও তৈরি করা হতে পারে। এভাবে, অপতথ্য ছড়িয়ে আপনার জীবনে অশান্তির সৃষ্টি করবে।

ডিপফেক হলো প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি, ভিডিও বা অডিও যা আপাতদৃষ্টি সত্য মনে হয়। মেশিনকে কোনো ব্যক্তির তথ্য দিয়ে ট্রেইন করে তার মতো কথা বলানো হয় এবং ছবি বা ভিডিওতে পরিবর্তন বা বিকৃত করা হয়। প্রতারক এরপর এমনভাবে যোগাযোগ স্থাপন করে যেন আপনি তা সত্য ধরে নেন এবং আপনার আস্থা জন্মায়। এরপর এই বিশ্বাসকেই কাজে লাগিয়ে আপনার থেকে বিভিন্ন তথ্য যেমন ব্যাংকিং লগইন ক্রেডেনশিয়াল, ব্যক্তিগত ছবি ও ভিডিও বা আর্থিক বিষয়ক তথ্য সংগ্রহ করে নেয়।

বিশ্বের নানা প্রান্তে সম্প্রতি নির্বাচনগুলো ডিপফেকের পরিকল্পিত ও সুসংগঠিত ব্যবহারের প্রমাণ মিলেছে। ‘কণ্ঠ নকল করা’ এখন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। এআই-নির্মিত সংবাদ উপস্থাপক দিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। ভোটগ্রহণের আগের দিন সোশ্যাল মিডিয়ায় প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ভুয়া ঘোষণা ছড়ানো হয়েছে। ডিসমিসল্যাবের এমন অনেক প্রতিবেদন রয়েছে, যেখানে বাংলাদেশের নির্বাচনের সময় ডিপফেক ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর বিষয়টি উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম অনুযায়ী, কোনো ব্যক্তিকে নিয়ে মজা করা, বুলিং করা, অথবা তাচ্ছিল্যমূলক কনটেন্ট ব্যবহারকারীর ফিডে বেশি আসে। মানুষের বিভিন্ন আবেগ যেমন- হাসি, রাগ, দুঃখ ইত্যাদি অনুভূতিজাগানো এআই ডিপফেক কনটেন্ট ব্যবহারকারীদের কাছে বেশি সাড়া পায়। ফলে কোনো পরিচিত ব্যক্তি সংশ্লিষ্ট কিছু বা কোনো অদ্ভুত কিছু ঘটতে দেখলে, সেসব জিনিসে মানুষের আগ্রহ বেড়ে যায় এবং ভিউ বাড়তে থাকে। এক্ষেত্রে মানুষ কনটেন্ট সত্য নাকি মিথ্যা বা যার সম্পর্কে তৈরি করা হয়েছে তিনি আদৌ বিষয়টির সঙ্গে জড়িত কিনা কিংবা তাকে কেউ হেনস্তা করতে এসব ছড়ানো হচ্ছে কিনা- এসব মাথায় আনেন না অধিকাংশ ব্যবহারকারীরা। ফলে কোনো নির্ধারিত ব্যক্তির ক্ষতি বা অসৎ উদ্দেশ্য সাধন করতে চাইলে, সোশ্যাল মিডিয়ায় তা খুবই সহজে করা যায়। আর এগুলো যাচাই করাও সময়সাপেক্ষ। ফলে, ওটুকু সময়ের মধ্যেই ক্ষতি হয়ে যায় ভুক্তভোগীর।

কোনো কনটেন্ট ডিপফেক ব্যবহার করে বিকৃত করা হয়েছে কি না তা বুঝতে হলে প্রথমেই দেখতে হবে কনটেন্টটি অর্থাৎ ছবি, ভিডিও বা অডিও সত্য কি না। ছবির ক্ষেত্রে তা হচ্ছে কতটা পরিষ্কার বা বাস্তব বৈশিষ্ট্য যথাযথ আছে কিনা। আবার ভিডিওর ক্ষেত্রে মানুষের অঙ্গভঙ্গি স্বাভাবিক কি না, কোনো কিছুর অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না, এমনকি কণ্ঠস্বর যথাযথ কি না- সবকিছুই সন্দেহের চোখে দেখতে হবে। ভুক্তভোগী পরিচিত হলে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হবে। প্রয়োজনে তথ্য যাচাই করে, এমন প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে। গুরুতর কিছু হলে রিপোর্ট বা কেস করারও সুযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া, সমস্যার প্রতিকার সম্পর্কে মানুষকে জানানো, ডিজিটাল বিষয়ে জ্ঞান বাড়ানো এবং অনলাইনে সুরক্ষিত থাকার উপায় প্রচার করা জরুরি। এতে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষের হেনস্তার মাত্রা কমবে।

বর্তমানে যেহেতু প্রায় সবকিছুই সোশ্যাল মিডিয়া-ভিত্তিক হয়ে পড়েছে, সেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক হতে হবে। অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস এমন রাখবেন যেন ব্যক্তিগত ও মূল্যবান তথ্য আপনার অনুমতি ছাড়া কেউ নিতে বা ডাউনলোড করতে না পারে। কিছু ক্ষেত্রে এমন সেটিংসও করতে পারেন, যাতে নির্দিষ্ট তথ্য শুধু আপনিই দেখতে পারেন। আর অপরিচিত মানুষকে নিজের সোশ্যাল মিডিয়াতে যুক্ত করা থেকে বিরত থাকতে হবে। যেকোনো কনটেন্ট শুরুতেই সত্য হিসেবে বিশ্বাস করা যাবে না এবং তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

May You Interested

ট্রয় যুদ্ধের কাহিনি নিশ্চয় শুনেছেন? হোমারের ‘ওডিসি’ এবং ভার্জিলের ‘ইনিড’ মহাকাব্যের উপজীব্য গ্রিক বাহিনী ও ট্রয় নগরের মধ্যকার দীর্ঘ যুদ্ধ।

ধরুন, সকালে উঠে নিজেকে হালনাগাদ রাখতে ঢুকলেন কোনো নিউজ পোর্টালের ওয়েবসাইটে। ওয়েবসাইট খুলতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। কিছু বিজ্ঞাপন

এয়ারপোর্টে বোর্ডিং পাসে একটি কিউআর (QR) কোড থাকে। এটি স্ক্যান করে যাত্রীদের প্লেনে উঠানো হয়। আবার, কনসার্টের টিকিট চেক করতেও