স্মার্টফোন ব্যবহারে সতর্কতা ও করণীয়

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি এখন একটি কম্পিউটারের সকল কাজ করতে পারে, ক্ষেত্র বিশেষে তার থেকেও বেশি কিছু করতে পারে। এই সক্ষমতার কারনে আমরা এই ডিভাইসে নানান সংবেদনশীল তথ্য সংরক্ষণ থেকে শুরু করে ওয়েবসাইট ব্রাউজ করা সহ আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টসমূহ অ্যাক্সেস করি। আর এই কারণে এটির নিরাপত্তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই […]

ডিভাইস সুরক্ষিত রাখতে আপনার করণীয়

প্রাত্যহিক জীবনে আমরা নানা ধরনের ডিভাইস ব্যবহার করি। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের অনেক সংবেদনশীল তথ্য এসব ডিভাইসে সংরক্ষণ করি। তাই ডিভাইসকে সুরক্ষিত রাখতে না পারলে গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে অন্যের কাছে। আমরা এখন একাধিক ডিভাইস ব্যবহার করি। প্রতিটি ডিভাইসের কাজ ও প্রয়োজন আলাদা। সুতরাং, মাত্র একটি উপায় অবলম্বন করে সব ডিভাইসকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। […]

টর ব্রাউজার এবং এর ব্যবহার

দ্য অনিয়ন রাউটার (TOR) বা সংক্ষেপে ‘টর’ ব্রাউজার হল এক ধরনের ইন্টারনেট ব্রাউজার যেটি একজন ইন্টারনেট ব্যবহারকারীকে অনলাইনে তার সম্পূর্ণ পরিচয় গোপন করার সুবিধা প্রদান করে। অর্থাৎ একজন ইন্টারনেট ব্যবহারকারী তার আইপি (IP) ঠিকানা গোপন রেখে ইন্টারনেটে যেকোনো সাইট বা তথ্য অ্যাক্সেস করতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং একটি ওপেন সোর্স ব্রাউজার যেটি কিনা পরিপূর্ণ […]

ইন্টারনেট কি এবং এর নিরাপদ ব্যবহার

ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টার ও নেটওয়ার্ক – এই দুটো শব্দ থেকে। ল্যাটিন শব্দ ইন্টার এর অর্থ “ভিতরে”, “পারস্পরিক” ইত্যাদি আর নেটওয়ার্ক হচ্ছে সুতা, বা তার জাতীয় কিছু দিয়ে জালের মতো কোন কিছু। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইন্টার-নেটওয়ার্ক কথাটিকে ইন্টারনেট নামে সংক্ষিপ্ত করে। মূলত ইন্টারনেট হচ্ছে এমন এক কম্পিউটার নেটওয়ার্ক যেখানে সংযোগগুলো একে অপরের সঙ্গে […]

ডিজিটাল হাইজিন কী এবং কেন জরুরি

নানা ধরনের ডিজিটাল ঝুঁকি ও হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে সকল কাজ নিয়মিত অনুশীলন করা প্রয়োজন তা ডিজিটাল হাইজিন, বা সাইবার হাইজিন নামে পরিচিত। হাইজিন শব্দটি একটু বিভ্রান্তিকর কারণ আমরা শব্দটির অর্থ হিসেবে সাধারণত শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বুঝে থাকি। তবে ডিজিটাল হাইজিন বলতে এখানে আপনার ডিভাইসগুলোকে শারীরিকভাবে পরিষ্কার করার কথা নয়, বরং এটির […]

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং এর ব্যবহার

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট খুবই জনপ্রিয় একটি বিষয়। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও অবস্থানের গোপনীয়তা রক্ষার্থে, সেন্সরশিপ এড়িয়ে ব্লক করা হয়েছে এমন ওয়েবসাইট ব্রাউজ করতে কিংবা যেকোনো ধরনের স্পর্শকাতর কন্টেন্ট ব্রাউজ করতে অনেকেই এখন ভিপিএন ব্যবহার করে। আপনার ইন্টারনেট কার্যক্রম গোপন রাখতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার […]

ডিজিটাল নিরাপত্তা: ইন্টারনেট শাটডাউন

ইন্টারনেট শাটডাউন কী? কেনই–বা এটি করা হয়? আর্ন্তজাতিক সংস্থা অ্যাক্সেস নাও-এর মতে, শাটডাউন হল সরকারের তথ্য নিয়ন্ত্রণের একটি পদ্ধতি এবং এটি সাধারণত সংঘাত, রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনের সময় ঘটে। এ প্রসঙ্গে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলছে, ইন্টারনেট শাটডাউন গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর প্রভাব ফেলে এবং সাংবাদিকতার কাজ কার্যকরভাবে করতে নানা বেগ পেতে হয় সাংবাদিকদের। […]

অনলাইন প্রাইভেসি: কেন জরুরি, কীভাবে নিশ্চিত করবেন

আসুন, একটা থট এক্সপেরিমেন্ট করি। ধরুন, আপনি ডায়েরি লিখছেন। সেটি এমন জায়গায় রাখা যে কখনো, কারো হাতে পড়ার সম্ভাবনা নেই। সেখানে কী লিখছেন— তা শুধু আপনিই জানবেন। আর কেউ না। এই গোপনীয়তা আপনাকে অসংকোচে, মনে যা আসে, তা-ই লেখার সুযোগ করে দেয়। তাই না? কারণ, ডায়েরির এই জগতটি একান্তই আপনার ব্যক্তিগত। কিন্তু ডায়েরিটি যদি এমন […]

এনক্রিপশন কেন গুরুত্বপূর্ণ? কীভাবে করবেন?

মোবাইলে বা অনলাইনে আপনি প্রতিনিয়ত যেসব মেইল, মেসেজ আদানপ্রদান করছেন, কথা বলছেন, সেগুলো অন্য কেউ দেখে বা শুনে ফেলুক– তা নিশ্চয়ই চাইবেন না। ব্যক্তিগত এসব ডেটা সুরক্ষিত রাখার অন্যতম উপায় এনক্রিপশন পদ্ধতির ব্যবহার। এর মাধ্যমে আপনার একটি বার্তা বা মেইল শুধু তিনিই দেখতে পারবেন, যাকে উদ্দেশ্য করে এটি পাঠানো হয়েছে। মাঝখানে কোনো সংস্থা বা হ্যাকার […]

কম্পিউটারের সুরক্ষায় কী করবেন, কী করবেন না

সাইবার হামলা নিয়ে সংবাদমাধ্যমে বেশি প্রাধান্য পায় বড় বড় শিল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকারের বিরুদ্ধে চালানো অভিযানগুলো। যেখানে র‌্যানসামওয়্যারের মাধ্যমে অচল-অকেজো করে দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানকে, এবং সেটি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করা হয় বিপুল অঙ্কের অর্থ। এর বাইরেও আরও নানা পদ্ধতিতে প্রতিষ্ঠান বা ব্যক্তিমানুষকে হয়রানি-হেনস্তা করে সাইবার অপরাধীরা। বিশেষ করে করোনা […]