স্মার্টফোন ব্যবহারে সতর্কতা ও করণীয়

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি এখন একটি কম্পিউটারের সকল কাজ করতে পারে, ক্ষেত্র বিশেষে তার থেকেও বেশি কিছু করতে পারে। এই সক্ষমতার কারনে আমরা এই ডিভাইসে নানান সংবেদনশীল তথ্য সংরক্ষণ থেকে শুরু করে ওয়েবসাইট ব্রাউজ করা সহ আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টসমূহ অ্যাক্সেস করি। আর এই কারণে এটির নিরাপত্তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই […]
ডিভাইসের সুরক্ষায় আপনার যা করণীয়

আমরা প্রাত্যহিক জীবনে নানা ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি। এর মধ্যে আমাদের ব্যক্তিজীবন এবং কর্মক্ষেত্রের অসংখ্য সংবেদনশীল তথ্য সংরক্ষণ করি। তাই এসব ডিভাইসকে সুরক্ষিত রাখতে না পারলে নিমিষেই আমাদের অতি গুরুত্বপূর্ণ তথ্য অন্যের নিকট প্রকাশ পেতে পারে। যেহেতু আমরা শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহারে সীমাবদ্ধ নেই, আবার ভিন্ন ভিন্ন ডিভাইসের প্রয়োজনীয়তা এবং কাজের ধরন আলাদা। সুতরাং, […]
টর ব্রাউজার এবং এর ব্যবহার

দ্য অনিয়ন রাউটার (TOR) বা সংক্ষেপে ‘টর’ ব্রাউজার হল এক ধরনের ইন্টারনেট ব্রাউজার যেটি একজন ইন্টারনেট ব্যবহারকারীকে অনলাইনে তার সম্পূর্ণ পরিচয় গোপন করার সুবিধা প্রদান করে। অর্থাৎ একজন ইন্টারনেট ব্যবহারকারী তার আইপি (IP) ঠিকানা গোপন রেখে ইন্টারনেটে যেকোনো সাইট বা তথ্য অ্যাক্সেস করতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং একটি ওপেন সোর্স ব্রাউজার যেটি কিনা পরিপূর্ণ […]
ইন্টারনেট কি এবং এর নিরাপদ ব্যবহার

ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টার ও নেটওয়ার্ক – এই দুটো শব্দ থেকে। ল্যাটিন শব্দ ইন্টার এর অর্থ “ভিতরে”, “পারস্পরিক” ইত্যাদি আর নেটওয়ার্ক হচ্ছে সুতা, বা তার জাতীয় কিছু দিয়ে জালের মতো কোন কিছু। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইন্টার-নেটওয়ার্ক কথাটিকে ইন্টারনেট নামে সংক্ষিপ্ত করে। মূলত ইন্টারনেট হচ্ছে এমন এক কম্পিউটার নেটওয়ার্ক যেখানে সংযোগগুলো একে অপরের সঙ্গে […]
ডিজিটাল হাইজিন কী এবং কেন জরুরি

নানা ধরনের ডিজিটাল ঝুঁকি ও হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য যে সকল কাজ নিয়মিত অনুশীলন করা প্রয়োজন তা ডিজিটাল হাইজিন, বা সাইবার হাইজিন নামে পরিচিত। হাইজিন শব্দটি একটু বিভ্রান্তিকর কারণ আমরা শব্দটির অর্থ হিসেবে সাধারণত শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাকেই বুঝে থাকি। তবে ডিজিটাল হাইজিন বলতে এখানে আপনার ডিভাইসগুলোকে শারীরিকভাবে পরিষ্কার করার কথা নয়, বরং এটির […]
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং এর ব্যবহার

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট খুবই জনপ্রিয় একটি বিষয়। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও অবস্থানের গোপনীয়তা রক্ষার্থে, সেন্সরশিপ এড়িয়ে ব্লক করা হয়েছে এমন ওয়েবসাইট ব্রাউজ করতে কিংবা যেকোনো ধরনের স্পর্শকাতর কন্টেন্ট ব্রাউজ করতে অনেকেই এখন ভিপিএন ব্যবহার করে। আপনার ইন্টারনেট কার্যক্রম গোপন রাখতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার […]