বাংলাদেশে নির্বাচনের সময় রাজনৈতিক উত্তেজনা প্রায়শই চরমে পৌঁছায়, যার ফলস্বরূপ সাংবাদিকেরা সরাসরি সংঘাত বা চাপের সম্মুখীন হতে পারেন। সহিংসতা, হুমকি, হয়রানি এবং ডিজিটাল আক্রমণের ঘটনা বৃদ্ধি পায়। এই হ্যান্ডবুকটি তৈরি করা হয়েছে সেইসব সুনির্দিষ্ট চ্যালেঞ্জের কথা মাথায়ে রেখে, যা একজন রিপোর্টার, ফটোসাংবাদিক বা সম্পাদককে মোকাবিলা করতে হয়। এর মাধ্যমে, আপনারা ঝুঁকিগুলো আগে থেকে চিনতে পারবেন এবং সেগুলো মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবহারিক কৌশল অবলম্বন করতে পারবেন। এছাড়াও, আপনি যেকোনো আন্দোলনের সময় অথবা কোন অনুসন্ধানী নিউজ সংগ্রহ করার সময়েও এই নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কৌশল অবলম্বন করতে পারবেন।
এই হ্যান্ডবুকের মূল লক্ষ্য হলো, সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল প্রতিষ্ঠা করা। এটি শারীরিক নিরাপত্তা, ডিজিটাল সেইফটি, ডেটা সুরক্ষা, এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখার ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করবে। আমরা আশা করি, এই নির্দেশিকা অনুসরণ করে সাংবাদিকেরা নির্ভয়ে, নিরাপদে এবং পূর্ণাঙ্গ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন, যাতে সংবাদ সংগ্রহ প্রক্রিয়ার কোনো পর্যায়েই নিরাপত্তার কারণে আপস করতে না হয়।
এছাড়াও, এই নির্দেশিকা অনুসরণ করে সাংবাদিকেরা যা জানতে পারবেন:
১। তথ্য যাচাই বা ফ্যাক্টচেকিং: কিভাবে নির্বাচনের সময় ছড়িয়ে পরা ভুল তথ্য ও গুজব যাচাই করে সঠিক প্রতিবেদন তৈরি করতে হয় এবং অপতথ্য থেকে নিজেদের রক্ষা করতে হয়।
২। অনলাইন হয়রানি ও ঘৃণাসূচক বক্তব্য মোকাবিলা: সাংবাদিকদের নিয়ে অপতথ্য ছড়ানো হলে, বা তারা অনলাইন হয়রানি কিংবা ঘৃণাসূচক বক্তব্যের শিকার হলে কি করতে হবে এবং কোথায় সহায়তা চাইতে হবে তার নির্দেশনা।
হ্যান্ডবুক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: Handbook Election-time physical & digital risk management for journalists