বিরক্তিকর বিজ্ঞাপন ঠেকাতে ব্রাউজারের সঙ্গী অ্যাড-ব্লক প্লাস

ধরুন, সকালে উঠে নিজেকে হালনাগাদ রাখতে ঢুকলেন কোনো নিউজ পোর্টালের ওয়েবসাইটে। ওয়েবসাইট খুলতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। কিছু বিজ্ঞাপন ওয়েবপেজের বিভিন্ন অংশজুড়ে থাকে, আবার কিছু পপ-আপের মতো হাজির হয়। যখনই কোনো খবর আগ্রহ নিয়ে পড়তে যাবেন, ঠিক তখন চলে আসছে বিজ্ঞাপন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাইলেও সে বিজ্ঞাপন এড়াতে পারবে না। কোনো খবর পড়ার […]
ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভিডিও ধারণের অ্যাপ: ফ্যাডক্যাম

সাধারণ মানুষের কাছে যথাযথ সংবাদ পৌঁছে দেওয়া সাংবাদিকের গুরুতর দায়িত্ব। তবে এই দায়িত্ব পালন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যায় ও অসঙ্গতি নিয়ে রিপোর্ট করতে গেলে বাধা, হেনস্তা এমনকি জীবননাশের হুমকিরও মুখোমুখি হতে হয়। তদন্তের স্বার্থে ছবি বা ভিডিও সংগ্রহের সময় ডিভাইস জব্দ করা, ছিনিয়ে নেওয়া বা ভেঙে ফেলার মতো ঘটনাও নতুন কিছু না। […]
মেগা ক্লাউড স্টোরেজ: গুগল ড্রাইভ’র এক বিকল্প ব্যবস্থা

মোবাইল বা ল্যাপটপসহ যেকোনো ধরনের ডিভাইসে ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে পরিচিত এক নাম গুগল ক্রোম বা গুগল সার্চ ইঞ্জিন। গুগলের সঙ্গে আমরা জিমেইল, ফটোস, ড্রাইভ, ডক, স্প্রেডশিট, পাসওয়ার্ড ম্যানেজার, ম্যাপ, ক্যালেন্ডারসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকি, অনেকক্ষেত্রে নিয়মিত ব্যবহারও করি। কিন্তু আপনি কী ভেবে দেখেছেন গুগলের সঙ্গে শেয়ার করা আপনার যাবতীয় ডেটা বা তথ্য সুরক্ষিত কিনা? […]
পাসওয়ার্ড সংরক্ষণে প্রোটন পাস-এর ব্যবহার

বাসায় থাকা বিভিন্ন জিনিসের সুরক্ষার জন্য একাধিক লকার ব্যবহার করি আমরা। টাকাকড়ি, গোপনীয় কোনো নথি রাখতে আলমারি বা ড্রয়ারে কিংবা শুধু বাড়ির নিরাপত্তার জন্য দরজার লকে একাধিক চাবি ব্যবহার করা হয়। কিন্তু এসব যদি আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তবে দরজার সামনে দাঁড়িয়ে পকেটে হাতড়ে বেড়ানো ছাড়া উপায় থাকে না। এই ঝামেলা সামলাতে আমরা ব্যবহার […]
নিরাপদে তথ্য সংগ্রহ ও শেয়ারে লুফি-ডিসরুট ফাইল আপলোডারের ব্যবহার

আসন্ন নির্বাচনে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে তথ্য কিংবা ছবি-ভিডিও সংগ্রহ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংবেদনশীল সেই ডাটা নিরাপদে সংরক্ষণ করাটাও বড় চ্যালেঞ্জ। আপনার ডিভাইসে থাকা জরুরি যেকোনো তথ্য নিরাপদে অন্যের কাছে পাঠাতে কিংবা ক্লাউডে জমা রাখতে বর্তমানে নির্ভরযোগ্য একটি মাধ্যম হতে পারে “লুফি-ডিসরুট ফাইল আপলোডার।” এখানে আপলোড করা ফাইল এনক্রিপটেড থাকে। এছাড়া প্রয়োজন অনুযায়ী […]
অক্টোবর জুড়ে চলছে সাইবার সচেতনতার নানা আয়োজন

বিশ্বব্যাপী অক্টোবর মাসকে পালন করা হয় সাইবার নিরাপত্তা সচেতনতার মাস হিসেবে। এর লক্ষ্য হলো সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা, ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কীভাবে ডিজিটাল স্বাস্থ্যবিধি মেনে চলা যায় তা শেখানো, এবং ডিজিটাল প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে সবাইকে জানানো। এ বছরের সাইবার নিরাপত্তা সচেতনতার মাসের প্রতিপাদ্য, ‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’। মাসব্যাপী […]
টেইলস কী এবং কেন গোপনীয়তার ভক্তরা এটিকে ভালোবাসেন?

টেইলস একটি বিশেষ ধরণের কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি নিজের পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করতে এবং সেন্সরশিপ এড়াতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। টেইলস একটি লাইভ সিস্টেম (লাইভ অপারেটিং সিস্টেম) যা ইউএসবি স্টিক বা ডিভিডি থেকে চলতে পারে, অর্থাৎ এটি ব্যবহার করতে আলাদা করে ইন্সটল করার প্রয়োজন নেই। এটি ব্যবহার করে আপনি যেকোন কম্পিউটারেই […]
ব্রিজফাই অ্যাপ কী ও ইন্টারনেট শাটডাউনের সময় এর ব্যবহার

সংঘাতপূর্ণ এলাকা এবং রাজনৈতিক অস্থিরতা কেন্দ্র করে তথ্য ছড়ানো বন্ধ করতে বিশ্বজুড়ে ইন্টারনেট শাটডাউন বা আংশিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তথ্য সংগ্রহে অন্যদের তুলনায় একজন সাংবাদিকের জন্য পেশাদারি দায়িত্ব পালন এই সময় কঠিন হয়ে যায়। পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়ে সংবাদ আদান-প্রদানও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। এক্ষেত্রে অফলাইন অ্যাপগুলো খুব কাজে দেয়। ব্রিজফাই (Bridgefy) এমনই একটি অ্যাপ। […]
ডুপ্লিকাটি কী ও এর ব্যবহার

ডিজিটাল ডিভাইসে থাকা যেকোনো ডেটা ব্যাকআপের জন্য প্রায়শই দুই কপি রাখার কথা শুনে থাকি আমরা। একটি ভুল ক্লিক, ডিভাইস নষ্ট হয়ে যাওয়া, ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ– যেকোনো কারণেই আপনার নিজ ডিভাইসে রাখা ডেটা হারিয়ে যেতে পারে, বা চুরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ ফাইলগুলোর অন্তত দুটি আলাদা ব্যাকআপ কপি রাখা বুদ্ধিমানের কাজ, যাতে মূল কপি হারালেও […]
সিগন্যাল: একটি নিরাপদ মেসেজিং অ্যাপ

সিগন্যাল একটি ফ্রি ও নিরাপদ মেসেজিং অ্যাপ, যা আপনার যোগাযোগের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অন্য অনেক মেসেজিং অ্যাপের চেয়ে সিগন্যাল আলাদা। কারণ এটি ওপেন-সোর্স, অর্থাৎ অ্যাপটির সোর্স-কোড সবাই দেখতে পারে, এটি কতটুকু সুরক্ষিত তা যাচাই করা সম্ভব। এছাড়া অ্যাপটিতে যেসব বার্তা আদান-প্রদান হয়ে থাকে তা স্বয়ং সিগন্যাল কোম্পানিও দেখতে পারে না। সিগন্যালের বিশেষ সুবিধা: ১. […]