হ্যাকারদের নতুন কৌশল স্টেগানোগ্রাফি: অনলাইন ফাইলে লুকিয়ে প্রতারণার ফাঁদ

তথ্য লুকানোর অন্যতম প্রাচীন পদ্ধতি স্টেগানোগ্রাফি, যেখানে বার্তা এমনভাবে গোপন করা হয় যেন কেউ বুঝতেই না পারে সেখানে কোনো বার্তা আছে। যেমন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় গুপ্তচররা অদৃশ্য কালি দিয়ে চিঠি লিখত। আবার চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তার ছবিতেও গোপন বার্তা দিতেন। বর্তমান সময়ে স্টেগানোগ্রাফি আরও উন্নত ও জটিল হয়ে উঠেছে। এখন ছবি, অডিও বা […]

সিগন্যাল: একটি নিরাপদ মেসেজিং অ্যাপ

সিগন্যাল একটি ফ্রি ও নিরাপদ মেসেজিং অ্যাপ, যা আপনার যোগাযোগের গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অন্য অনেক মেসেজিং অ্যাপের চেয়ে সিগন্যাল আলাদা। কারণ এটি ওপেন-সোর্স, অর্থাৎ অ্যাপটির সোর্স-কোড সবাই দেখতে পারে, এটি কতটুকু সুরক্ষিত তা যাচাই করা সম্ভব। এছাড়া অ্যাপটিতে যেসব বার্তা আদান-প্রদান হয়ে থাকে তা স্বয়ং সিগন্যাল কোম্পানিও দেখতে পারে না। সিগন্যালের বিশেষ সুবিধা: ১. […]

ব্যাকআপ (Backup) এর প্রয়োজনীয়তা

আমরা প্রতিনিয়ত ডিভাইসে বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেখানে আমাদের ফাইল কিংবা যেকোনো ডেটা প্রায়ই পুনরায় ব্যবহার করার প্রয়োজন হয়। আবার বারবার ব্যবহারের প্রয়োজন না হলেও গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা যত্ন সহকারে সুরক্ষিত রাখার চেষ্টা করি। অনলাইনে এরকম একই ফাইল এর কয়েক কপি করে বিভিন্ন জায়গায় রেখে দেওয়াকে ব্যাকআপ বলে। সাধারণত কোনো ফাইল বা ডেটা হারালে, […]

ভেরাক্রিপ্ট কী এবং এর ব্যবহার

আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ফাইল, নথি বা গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ স্থানে রাখতে চাই, যাতে অন্য কেউ সেগুলো সহজে অ্যাক্সেস করতে না পারে। ডিজিটাল প্ল্যাটফর্মে ফাইল ও ড্রাইভ সুরক্ষিত রাখার জন্য একটি কার্যকর পদ্ধতি হল ভেরাক্রিপ্ট সফটওয়্যার। ভেরাক্রিপ্ট একটি ফ্রি ও ওপেন-সোর্স সফটওয়্যার, যা আপনার গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি এনক্রিপ্টেড কন্টেইনার তৈরি […]

মেইলভেলপ এবং এর ব্যবহার

আমরা অনেকেই ইমেইলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য আদান-প্রদান করি। কিন্তু সেই ইমেইলের সুরক্ষা নিয়ে আমরা কতটুকু সচেতন? আমরা সাধারণত যেই মেইল সার্ভিসগুলো ব্যবহার করি (জিমেইল) সেগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন দেয় না, অর্থাৎ মেইলের সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যাওয়ার পথে ইমেইল সবসময় সুরক্ষিত থাকে না। গুগল সাধারণ ইউজারদের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন […]

এনক্রিপশন কেন গুরুত্বপূর্ণ? কীভাবে করবেন?

মোবাইলে বা অনলাইনে আপনি প্রতিনিয়ত যেসব মেইল, মেসেজ আদানপ্রদান করছেন, কথা বলছেন, সেগুলো অন্য কেউ দেখে বা শুনে ফেলুক– তা নিশ্চয়ই চাইবেন না। ব্যক্তিগত এসব ডেটা সুরক্ষিত রাখার অন্যতম উপায় এনক্রিপশন পদ্ধতির ব্যবহার। এর মাধ্যমে আপনার একটি বার্তা বা মেইল শুধু তিনিই দেখতে পারবেন, যাকে উদ্দেশ্য করে এটি পাঠানো হয়েছে। মাঝখানে কোনো সংস্থা বা হ্যাকার […]