পাসওয়ার্ড ম্যানেজার: কেন ব্যবহার করবেন?

ইন্টারনেটের শুরুর দিনগুলোতে হয়তো হাতে গোনা কয়েকটি অ্যাকাউন্টের তথ্য মনে রাখাই যথেষ্ট ছিল। কিন্তু এখন বিভিন্ন প্রয়োজনে আপনাকে অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। এবং সেসব অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হয়। মনে রাখার সুবিধার্থে অনেকেই একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করেন বিভিন্ন অ্যাকাউন্টের জন্য। কিন্তু এটি মোটেও নিরাপদ নয়। একটি পাসওয়ার্ড চুরি গেলেই সব একাউন্ট হাতছাড়া! […]
আপনার পাসওয়ার্ড কি আপনাকে নিরাপদ রাখার মতো যথেষ্ট শক্তিশালী?

ঘরের বাইরে যাওয়ার সময় আপনি কি ঘরটি খোলা রেখে যান? নাকি দরজা-জানালা ভালোমতো আটকে, তালা দিয়ে তারপর যান? যদি পরেরটা হয়, তাহলে ভার্চুয়াল দুনিয়ায় আপনার ঘরকে কেন অরক্ষিত রাখছেন? অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টেও আপনি কত গুরুত্বপূর্ণ সব বিষয় জমা রাখেন, একটু ভাবুন। আপনার যোগাযোগ তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য পেশাগত কাজ… আরও কত কী! যেগুলো অন্যের হাতে […]