অনলাইন প্রাইভেসি: কেন জরুরি, কীভাবে নিশ্চিত করবেন

আসুন, একটা থট এক্সপেরিমেন্ট করি। ধরুন, আপনি ডায়েরি লিখছেন। সেটি এমন জায়গায় রাখা যে কখনো, কারো হাতে পড়ার সম্ভাবনা নেই। সেখানে কী লিখছেন— তা শুধু আপনিই জানবেন। আর কেউ না। এই গোপনীয়তা আপনাকে অসংকোচে, মনে যা আসে, তা-ই লেখার সুযোগ করে দেয়। তাই না? কারণ, ডায়েরির এই জগতটি একান্তই আপনার ব্যক্তিগত। কিন্তু ডায়েরিটি যদি এমন […]

এনক্রিপশন কেন গুরুত্বপূর্ণ? কীভাবে করবেন?

মোবাইলে বা অনলাইনে আপনি প্রতিনিয়ত যেসব মেইল, মেসেজ আদানপ্রদান করছেন, কথা বলছেন, সেগুলো অন্য কেউ দেখে বা শুনে ফেলুক– তা নিশ্চয়ই চাইবেন না। ব্যক্তিগত এসব ডেটা সুরক্ষিত রাখার অন্যতম উপায় এনক্রিপশন পদ্ধতির ব্যবহার। এর মাধ্যমে আপনার একটি বার্তা বা মেইল শুধু তিনিই দেখতে পারবেন, যাকে উদ্দেশ্য করে এটি পাঠানো হয়েছে। মাঝখানে কোনো সংস্থা বা হ্যাকার […]

কম্পিউটারের সুরক্ষায় কী করবেন, কী করবেন না

সাইবার হামলা নিয়ে সংবাদমাধ্যমে বেশি প্রাধান্য পায় বড় বড় শিল্প, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সরকারের বিরুদ্ধে চালানো অভিযানগুলো। যেখানে র‌্যানসামওয়্যারের মাধ্যমে অচল-অকেজো করে দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানকে, এবং সেটি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করা হয় বিপুল অঙ্কের অর্থ। এর বাইরেও আরও নানা পদ্ধতিতে প্রতিষ্ঠান বা ব্যক্তিমানুষকে হয়রানি-হেনস্তা করে সাইবার অপরাধীরা। বিশেষ করে করোনা […]

পাসওয়ার্ড নাকি পাসফ্রেজ: পাসফ্রেজ কী? কেন এটি ব্যবহার করবেন?

অ্যাকাউন্টে লগইনের জন্য সাধারণত পাসওয়ার্ড শব্দটিরই ব্যবহার হয় বেশি। বলা হয় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থা গড়ে তোলার কথা। কিন্তু ডিজিটাল পরিসরে পাসওয়ার্ড এখন যেন একটু সেকেলে হয়ে পড়েছে। হ্যাকাররা এতো আধুনিক সব পদ্ধতি গড়ে তুলেছে, যেগুলো দিয়ে সচরাচর তৈরি করা ৮-১৪ ওয়ার্ডের নানা ধরনের পাসওয়ার্ড সহজেই ভেঙে ফেলা যাচ্ছে। ফলে অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষায় এখন আর পাসওয়ার্ড যথেষ্ট হচ্ছে […]

পাসওয়ার্ড ম্যানেজার: কেন ব্যবহার করবেন?

ইন্টারনেটের শুরুর দিনগুলোতে হয়তো হাতে গোনা কয়েকটি অ্যাকাউন্টের তথ্য মনে রাখাই যথেষ্ট ছিল। কিন্তু এখন বিভিন্ন প্রয়োজনে অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। এবং সেসব অ্যাকাউন্টের জন্য দরকার হয় পাসওয়ার্ড। মনে রাখার সুবিধার্থে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য অনেকেই একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করেন। কিন্তু এটি মোটেও নিরাপদ নয়। একটি পাসওয়ার্ড চুরি হলেই সব অ্যাকাউন্ট হাতছাড়া! তাই ভিন্ন […]

আপনার পাসওয়ার্ড কি আপনাকে নিরাপদ রাখার মতো যথেষ্ট শক্তিশালী?

ঘরের বাইরে যাওয়ার সময় আপনি কি ঘরটি খোলা রেখে যান? নাকি দরজা-জানালা ভালোমতো আটকে, তালা দিয়ে তারপর যান? যদি পরেরটা হয়, তাহলে ভার্চুয়াল দুনিয়ায় আপনার ঘরকে কেন অরক্ষিত রাখছেন? অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টেও আপনি কত গুরুত্বপূর্ণ সব বিষয় জমা রাখেন, একটু ভাবুন। আপনার যোগাযোগ তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য পেশাগত কাজ… আরও কত কী! যেগুলো অন্যের হাতে […]